নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪১, ২৯ মার্চ ২০২১
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ১৫
চট্টগ্রাম নগরীতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে নগরের কাজীর দেউড়িতে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পরে পুলিশ বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে।
আটককৃত বিএনপি নেতৃবৃন্দ
বিএনপি নেতাকর্মীদের দাবি, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি। এতে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, পুলিশ দেখে তারা হঠাৎ হামলা চালায়। এতে ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























