নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৮, ২৯ মার্চ ২০২১
সীমিত পরিসরে আয়োজিত হবে এবারের মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা
করোনা পরিস্থিতির কারণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমিত পরিসরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ-১৪২৮। এ উপলক্ষে চারুকলা অনুষদ চত্বরে সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হবে। যাতে অংশ নিবেন ১০০ জন। শোভাযাত্রাটি সীমাবদ্ধ থাকবে চারুকলা অনুষদ চত্বরেই। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
সোমবার (২৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠানে জনসমাগম এড়ানোর উপর গুরুত্বারোপ করা হয় এবং সশরীরে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় জানানো হয়, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত সীমিত পরিসরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪২৮। মঙ্গল শোভাযাত্রা ঘরে বসে উপভোগের লক্ষ্যে এবছর টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয়া হবে।
এছাড়া নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেলা বা ভ্রাম্যমাণ দোকান না বসানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
দেশে করোনার দৈনিক শনাক্তে রেকর্ড
দেশে সোমবার(২৯ মার্চ) রেকর্ড ৫ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। একই দিনে মারা গেছেন ৪৫ জন।
রেকর্ড শনাক্তের ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪৯ জনে।
করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫ টি। একদিনে শনাক্তের হার ১৮.৩৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখেছিল বাংলাদেশ
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























