নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩৫, ৩০ মার্চ ২০২১
ইউরোপ থেকে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যসহ ইউরোপের যেকোনো দেশ থেকে ফিরলেই যাত্রীদের সরকারি কোয়ারেন্টাইন সেন্টার বা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে (নিজ খরচে) ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ আদেশ কার্যকর হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরোপসহ অন্যান্য যেকোনো দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে অবতরণের পর বিমানে আরোহনের সর্বোচ্চ ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষাকৃত করোনা নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। এরপর ইউরোপ ব্যতিত অন্যান্য দেশ থেকে আসা যাত্রীরা হোম কোয়ারেন্টাইনে যাবেন। তবে বিমাববন্দরে নামার পর কারও মধ্যে করোনার লক্ষণ ও উপসর্গ দেখা দিলে তাকেও ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।
এর আগে ডিসেম্বরে যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। পরে তা কমিয়ে সাতদিনে নিয়ে আসা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























