নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৩৬, ৩০ মার্চ ২০২১
বেসরকারি ব্যাংকের ইতিহাসে প্রথম নারী এমডি হুমায়রা আজম
হুমায়রা আজম
দেশের বেসরকারি ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখা যাবে একজন নারীকে। ট্রাস্ট ব্যাংক তাদের এমডি হিসেবে হিসেবে বেছে নিয়েছে হুমায়রা আজমকে।
হুমায়রা আজম বর্তমানে ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। একই সাথে ব্যাংকটির এমডির (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করছেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলেই তিনি হয়ে যাবেন বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি।
সোমবার (২৯ মার্চ) ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় হুমায়রা আজমকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে হুমায়রা আজম প্রথম নারী এমডি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির দায়িত্ব পালন করেন।
হুমায়রা আজম ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি।
হুমায়রা আজম ১৯৯৬ সালে এইচএসবিসি বাংলাদেশে যোগদান করেন। সেখান থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যান ২০০২ সালে। পরবর্তীতে ২০০৯ সালে আইপিডিসির এমডি হিসেবে নিয়োগ পান তিনি।
২০১২ সালে হুমায়রা আজম ব্যাংক এশিয়ার প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের মার্চে ট্রাস্ট ব্যাংকে প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা ও অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব নেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























