নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৫৮, ৩১ মার্চ ২০২১
করোনার টিকা নিলেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নিয়েছেন।
বুধবার (৩১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।
টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগের ছয় লাখ তিন হাজার ৬৮৫ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগের দুই লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ৭৬ হাজার ২৬০ জন রয়েছেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখের বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৫৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৪ হাজার ৩৪৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























