নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১২:১৪, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১২:১৪, ৩১ মার্চ ২০২১
সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস আর নেই
বর্ষীয়ান রাজনীতিবিদ, শায়খুল হাদিস, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩১ মার্চ) রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মুফতি ওয়াক্কাস একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুইপ ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টাসহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকের সহ-সভাপতি ছিলেন মুফতি ওয়াক্কাস।
তার মৃত্যুতে আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























