ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১২:৩৮, ৩১ মার্চ ২০২১

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৪৮ বার পেছালো তদন্ত প্রতিবেদন

দীর্ঘদিন ধরে যেন আটকে আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্তের প্রতিবেদন। আরও একবার পিছিয়ে গেলো এর দাখিলের তারিখ, এই নিয়ে ৪৮ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন।

বুধবার (৩১ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়