ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১৪:২৯, ৩১ মার্চ ২০২১

এবার ভাড়া বাড়ছে নৌ যানেও

ফাইল ছবি

ফাইল ছবি

অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাসসহ অন্যান্য গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নৌযানেও ভাড়া বাড়ছে।

বুধবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্যটি জানিয়েছেন। 

বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া এবারের ঈদযাত্রায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে বলেও জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ বলেন, স্বাস্থ্যবিধি মানতে হলে ভাড়া অবশ্যই বাড়াতে হবে। বুধবারের মধ্যে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া নির্ধারণ করা হবে। আগামীকাল থেকে বাড়বে লঞ্চের ভাড়া। একই সাথে বাড়বে পরিবহনের সংখ্যাও।

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি আবারও অবনতি হচ্ছে। এমন অবস্থায় সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

এর আগে বাস ও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার। বুধবার থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় বাস চলাচল করছে। বৃহস্পতিবার থেকে নৌপরিবহনগুলোতেও বর্ধিত ভাড়ায় চলাচল করবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়