নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২৯, ৩১ মার্চ ২০২১
করোনা পরিস্থিতির অবনতি, বইমেলা চলবে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত
বইমেলা
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার থেকে বইমেলা ৩টায় শুরু হয়ে সাড়ে ৬টায় শেষ করা হবে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি বুধবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১মার্চ ২০২১ তারিখ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬.৩০টায়।
এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখন থেকে মেলার সময়সূচি পরিবর্তিত সময়ে চলবে।
প্রতি বছর ১৯৫২ এর ভাষা আন্দোলনের স্মরণে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিলম্ব হয়েছে। ১৮ মার্চ শুরু হওয়া বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এর মূল থিম ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























