ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫৬, ৩১ মার্চ ২০২১

করোনা: দেশে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ছাড়াল ৯ হাজার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ হাজার ৩৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড এটি।

একই সময়ে মারা গেছেন আরও ৫২ জন। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬ জনে।      

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। 

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬৭১ টি। একদিনে শনাক্তের হার ১৯.৯০ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন রোগী। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ৩৯৯

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখেছিল বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়