নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০২, ৩১ মার্চ ২০২১
বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের নিচ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (৩১ মার্চ) বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এই সোনা উদ্ধার করা হয়।
ওই বিমানটি দুবাই থেকে বাংলাদেশে এসেছিলো। এতে ৩৯টি সোনার বার ছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করে সোনা পাচার করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানকে ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে চার কেজি।
সোনা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























