ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১৬:৩০, ৩১ মার্চ ২০২১

‘ভ্যাকসিন না পাওয়ার কারণ নেই’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়ে কোনো সংশয় নেই। বুধবার (৩১ মার্চ) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় আছে বলে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। নানা জন নানা কথা বলবে। আমরা ভ্যাকসিনের জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। ভ্যাকসিন না পাওয়ার কারণ নেই, আমরা পাব।’

দেশে সম্প্রতি আবারও বাড়ছে করোনার সংক্রমণ। এক্ষেত্রে অফিস-আদালত বন্ধের কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের কাজ চলমান। এখানে কিছু বিষয়কে সামনে রেখে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এরই মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদক্ষেপগুলোর বিষয়ে জানিয়েছেন। সেই পদক্ষেপগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি মনে করি করোনা সংক্রমণ কমে আসবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়