নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার শুরু হবে ৩ দিনের সংক্ষিপ্ত অধিবেশন
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হতে যাচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পিতবার (০১ এপ্রিল) সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হবে। অসাংবিধানিক বাধ্যবাধকতায় শুরু হচ্ছে অধিবেশন।
অতি সংক্ষিপ্ত এই অধিবেশন আগামী ৫ এপ্রিল শেষ হতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১ এপ্রিল বৃহস্পিতবার, ৩ এপ্রিল শনিবার ও ৪ এপ্রিল রোববার মাত্র ৩ কার্য দিবস চলবে অধিবেশন। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে। তবে স্পিকার চাইলে সংসদ নেতার সঙ্গে পরামর্শ করে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন।
এবারও স্বাস্থ্য বিধি মেনে সংসদ সদস্যদের অধিবেশনে অংশগ্রহণ করতে হবে। তিন দিনেই যারা সুস্থ তাদের ভাগ ভাগ করে অধিবেশনে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠাবে সংসদ সচিবালয়। প্রতিদিন কম বেশি ১০০ থেকে ১৩০ জন সংসদ সদস্য উপস্থিতির জন্য আমন্ত্রণ পাবেন। তবে অবশ্যই করোনা নেগেটিভ সনদ লাগবে।
তাছাড়া যেসকল সংসদ সদস্য বাধ্যক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তাদের অধিবেশনে আসতে নিরুসাহিত করা হচ্ছে।
উল্লেখ্য, একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন হতে পারে। উত্থাপনের তালিকায় থাকা বিলগুলোর মধ্যে রয়েছে- আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল-২০২১, ব্যাংকার বহি সাক্ষ্য বিল-২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১, মেডিকেল ডিগ্রি (Repal) বিল-২০২১, মেডিকেল কলেজ (গভর্নিং বডিস) ( Repal) করণ) বিল-২০২১, হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল-২০২১।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























