নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২১, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১৮:২২, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১৮:২২, ৩১ মার্চ ২০২১
এবার মোটরসাইকেল রাইড শেয়ারিংয়েও নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি
দেশে করোনার প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুই সপ্তাহের জন্য দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।
বুধবার (৩১ মার্চ) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় বিআরটিএ। একইসঙ্গে দেশের নিবন্ধিত রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।
বিআরটিএ’র দেয়া ওই অফিস আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে অন্য একটি নোটিশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে রাইড শেয়ারিং সার্ভিসসহ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























