আপডেট: ১৫:০৭, ১ এপ্রিল ২০২১
মৌলভীবাজারের প্রত্যন্ত গ্রামে নারীদের প্রশিক্ষণ কেন্দ্র `রঙিনসুতো
শহরের সকল সুবিধা নিয়ে প্রত্যন্ত গ্রামে শুরু হয়েছে নারীদের প্রশিক্ষণ কেন্দ্র রঙিনসুতো ট্রেনিং সেন্টার। গ্রামের নারীদের স্বাবলম্বী করা এবং তাদের পরিবারে অবদান রাখাই 'রঙিনসুতো'র উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা।
বুধবার (৩১ মার্চ) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও বড়বাড়ীতে রঙিনসুতো ট্রেনিং সেন্টার এর যাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
‘রঙিনসুতো’র পরিচালক আব্দুর রব এর সভাপতিত্ব এবং তুহিন জুবায়ের এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর পল্লি উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউডিএফ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাংবাদিক ও কবি মোজাহিদ আহমদ প্রমুখ।
রঙিনসূতো কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে শিক্ষার্থীদের শেখানো হবে সেলাই, ব্লক, বাটিক, হাতে সেলাই, বিউটিফিকেশন, জুয়েলারি, কুশিকাটা প্রশিক্ষণসহ মহিলাদের হাতের সকল প্রকার কাজ। এ তালিকায় আরও আছে শো-পিস, টাইডাইসহ রং-কেমিক্যাল, বেতি, চুমকি, পুতি, ক্রিস্টাল, লেইছ ও থানকাপড়ের কাজ ইত্যাদি।
ট্রেনিং সেন্টারে অংশগ্রহনকারীরা বলেন, ‘নিজে কিছু করার সুযোগ তৈরি হবে প্রশিক্ষণ গ্রহণের মধ্যে দিয়ে। প্রশিক্ষণ গ্রহণ শেষে অবসর সময়কে কাজে লাগিয়ে মাসে প্রয়োজনীয় টাকা আয়ের সুযোগ তৈরি হবে।‘
এ বিষয়ে রঙিনসুতো ট্রেনিং সেন্টারের পরিচালক ও উদ্যোক্তা আব্দুর রব জানান, গ্রামের গৃহিণীদের অবসর সময় অনেক বেশি। ট্রেনিং এর মাধ্যমে মহিলারা দক্ষতা অর্জন করবেন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে এখান থেকে উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।
এ সময় রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বলেন, গ্রাম পর্যায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এছাড়াও তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে এ কেন্দ্রে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন৷
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























