ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ৩১ মার্চ ২০২১
আপডেট: ২১:১৬, ৩১ মার্চ ২০২১

সয়াবিন তেল, চিনি ও পেঁয়াজের দাম বাড়াল টিসিবি

ফাইল ছবি

ফাইল ছবি

সয়াবিন তেল, চিনি ও পেঁয়াজের দাম বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যার মধ্যে সয়াবিন তেল ১০, চিনি ও পেঁয়াজের দাম পাঁচ টাকা করে বাড়ানো হয়।

গত জানুয়ারিতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে ৯০ টাকা করেছিল টিসিবি। বুধবার এ দাম আবার ১০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। কেজিতে পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে চিনি ও পেঁয়াজের দাম। 

বৃহস্পতিবার থেকে কেজি প্রতি চিনি ৫৫ টাকা এবং পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া কেজি প্রতি ৫৫ টাকা দরে ছোলা ও ৮০ টাকা দরে খেজুর বিক্রি শুরু করবে টিসিবি। 

বুধবার (৩১ মার্চ) টিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন,  ‘দাম বাড়ানো হয়নি। বাজারের মূল্যের সঙ্গে চিনি ও সয়াবিন তেলের দাম সমন্বয় করে পুননির্ধারণ করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে, বাজারের দামের সঙ্গে অনেক বেশি পার্থক্য থাকলে কালোবাজারি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বৃহস্পতিবার থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। অনলাইনের মাধ্যমে মিলবে পেঁয়াজ। 

সংস্থাটি জানিয়েছে, রাজধানীতে ১০০টি এবং চট্টগ্রামে ২০টিসহ সারাদেশে ৫০০টি ট্রাকের মাধ্যমে সব জেলা ও উপজেলা শহরে এই বিক্রি কার্যক্রম শুরু চলবে। প্রতিটি ট্রাকে ৮০০-১ ২০০ কেজি চিনি, ৬০০-৭৫০ কেজি মসুর ডাল, ১২০০-১৫০০ লিটার সয়াবিন তেল, ৩০০-১০০ কেজি পেঁয়াজ, ৪০০-১০০০ কেজি ছোলা ও ১০০ কেজি খেজুর বরাদ্দ দেওয়া হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়