ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১২:১৮, ১ এপ্রিল ২০২১

শুরু হয়েছে সংসদের সংক্ষিপ্ত অধিবেশন

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশন শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়। এটি মাত্র তিন কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেয়া সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির ফলে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল, ৩ ও ৪ এপ্রিল এই তিন কার্যদিবস চালানোর বিষয়টি মোটামুটি ঠিক করা হয়েছে। সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।

এদিকে গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন সংবিধান অনুযায়ি সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়