নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৪৮, ১ এপ্রিল ২০২১
নৌ পরিবহনে ভাড়া বাড়লো ৬০ শতাংশ
ফাইল ছবি
করোনার কারণে নৌ পরিবহনে ভাড়া বাড়লো ৬০ শতাংশ। একই সাথে বহন করতে হবে অর্ধেক যাত্রী। তবে কেবিনের ক্ষেত্রে কোনো ভাড়া বাড়বে না। আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়ানোর প্রস্তাবের চিঠি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। যাতে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
অভ্যন্তরীণ নৌপথে চলাচলের ক্ষেত্রে আগে লঞ্চের ডেকের ভাড়ার হার ছিল ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি এক কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অর্থাৎ ১০০ কিলোমিটার পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ছিল প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা। এখন এর সঙ্গে ৬০ শতাংশ যুক্ত হলো।
লঞ্চের সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে কেবিনের ভাড়া ডেকের (তৃতীয় শ্রেণি) ভাড়ার চার, তিন, দুই ও দেড়গুণ নির্ধারিত রয়েছে।
বুধবার খালিদ মাহমুদ বলেছিলেন, স্বাস্থ্যবিধি মানতে হলে ভাড়া অবশ্যই বাড়াতে হবে। বুধবারের মধ্যে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি আবারও অবনতি হচ্ছে। এমন অবস্থায় সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
এর আগে বাস ও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার। বুধবার থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় বাস চলাচল করছে। এবার বাড়ল নৌ পরিবহনের ভাড়া।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























