নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৭, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৭, ১ এপ্রিল ২০২১
শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে রিজভী
রুহুল কবির রিজভী
করোনায় আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানা গেছে, অক্সিজেন লেবেল কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রুহুল কবির রিজভীর করোনা শনাক্ত হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৩১ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























