নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৩, ১ এপ্রিল ২০২১
সব ধরনের নির্বাচন স্থগিত করল ইসি
নির্বাচন কমিশন
দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় লক্ষ্মীপুর-২ এবং সব ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বুধবার চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণ হবে কি না তা জানতে বৃহস্পতিবার বৈঠকে বসে ইসি। অবশেষে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ও ১১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই দিনে দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে দেশে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৫৯ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।
গত একদিনে আরও ২ হাজার ৫৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন দাঁড়িয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























