ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:৩১, ১ এপ্রিল ২০২১

বাংলাদেশকে ৪০ মেট্রিক টন খেজুর দিল সৌদি সরকার

খেজুর

খেজুর

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ইফতারের জন্য প্রায় ৪০ মেট্রিক টন বা দুই হাজার কার্টন খেজুর দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব মো. মোহসীনের কাছে এ খেজুর হস্তান্তর করেন সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়ার্সের প্রধান আহমেদ বিন হাসান হামাদি।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর প্রদান করেছে। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতিৃপ্রতিম একটি দেশ। এছাড়া মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভিন্ন। সেদেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ ও ওমরা করতে যায়।

খেজুর হস্তান্তর

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইফতারের সময় খেজুর কিনতে অক্ষম জনগণের কাছে এই ৪০ মেট্রিক টন খেজুর পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাবো। রোজার প্রথম দিন থেকে এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাসকদের বলবো যারা খেজুর কিনতে অসমর্থ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনো অংশ মন্ত্রণালয় বা অধিদফতরের না। এই ৪০ মেট্রিক টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়