ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২২:০২, ১ এপ্রিল ২০২১

​​​​​​​বৈশাখের আনন্দ দ্বিগুণ করতে দারাজের ‘বৈশাখী মেলা ১৪২৮’

‘জাগো বাঙালি বর্ষবরণের আনন্দে’ শীর্ষক স্লোগানে  দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ (www.daraz.com.bd) পঞ্চমবারের বছরের মতো আয়োজন করেছে ক্যাম্পেইন - বৈশাখী মেলা। ক্যাম্পেইনটি চলবে চলতি বছরের ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত।

বুধবার (৩১ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দারাজ।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, জনপ্রিয় মডেল তাসনিয়া ফারিন এবং দারাজের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গ্রাহকদের চাহিদার সাথে মিল রেখে ফ্যাশন ও বিউটি এবং স্বাস্থ্য থেকে শুরু করে গ্রোসারি, টেলিভিশন এবং স্মার্টফোন পর্যন্ত একাধিক ক্যাটাগরিতে বিভিন্ন অসধারণ ডিল দিয়ে সাজানো হয়েছে পুরো ক্যাম্পেইনটি। এই ক্যাম্পেইনের আওতায় বৈশাখী কালেকশন যেমন- শাড়ি, পাঞ্জাবি এবং অন্যান্য ঐতিহ্যবাহী পণ্যের ওপর থাকছে বিশেষ ছাড়। 

ক্যাম্পেইনটিতে রয়েছে অসংখ্য আকর্ষণীয় অফার। এর মধ্যে আছে ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, মেগা ডিলস, গেস অ্যান্ড গেট ইট ফ্রি, ১৪২৮ টাকা ডিলস, ব্র্যান্ড ফ্রি শিপিং এবং মেগা ভাউচার। এছাড়াও, দারাজের নতুন গ্রাহকরা তাদের অর্ডারের উপর পাবেন বিশেষ ছাড়।

এ উপলক্ষে, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘বাংলা নববর্ষ বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালির জন্য বিশেষ একটি দিন। আর এই দিনটির আনন্দ আরও বাড়িয়ে দিতে দারাজের এই আয়োজন। ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা বিস্তৃত পরিসরের পণ্য থেকে বিভিন্ন আকর্ষণীয় ডিলে তাদের পছন্দের পণ্যটি কেনার সুযোগ পান, যা তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে। আশা করছি, আমাদের গ্রাহকরা আমাদের অফারগুলো উপভোগ করবেন।’

ক্যাম্পেইনটির কো-স্পনসর হিসাবে আছে বাটা, ডেটল, লাইজল, স্টুডিওএক্স, সানসিল্ক এবং শাওমি।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ। এটি অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশোরও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষনিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ।

দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে পাঁচ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়