ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০২, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৭, ১ এপ্রিল ২০২১

মার্চ মাসে রেকর্ড রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাকালে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স আহরণ। মার্চে প্রবাসীরা ১৯১ কোটি মার্কিন ডলারের (১.৯১ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকার হিসাবে প্রায় ১৬ হাজার কোটি টাকা। যা আগের বছরের একই মাসের (মার্চ, ২০২০) চেয়ে ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি। যা আগের বছরের একই মাসের (মার্চ, ২০২০) চেয়ে ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

২০১৯-২০ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৭৭ কোটি ৪৮ লাখ ডলার। ওই অর্থবছরের পুরো সময়ে (জুলাই-জুন) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলার।  পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার। এর আগে ২০১৭-১৮ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৮ কোটি ১৬ লাখ ডলার। ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

করোনা মহামারির মধ্যেও রেকর্ড সংখ্যক রেমিট্যান্স আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, অনেকে মহামারির কারণে স্থায়ীভাবে দেশে চলে এসেছেন। এতে তাদের জমানো টাকাও সঙ্গে এসেছে। সরকারের নগদ প্রণোদনা দেয়ার কারণেও রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। 

চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চে) প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন এক হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার বা এক লাখ ৫৮ হাজার কোটি টাকা। রেমিট্যান্সপ্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে রিজার্ভ। সবশেষ ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ০৯ বিলিয়ন বা চার হাজার ৩০৯ কোটি ডলার।

মার্চ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ১৩ লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪৩ কোটি ১৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি মার্কিন ডলার এবং একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে তিন কোটি ২৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়