ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৪, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৩৩, ১ এপ্রিল ২০২১

মহামারীতেও বাড়ছে রেমিট্যান্স, বাড়তেই থাকবে: অর্থমন্ত্রী

বিশ্ব মহামারী করোনাভাইরাসের মধ্যেও বাংলাদেশে রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বাড়ছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ‘সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের কারণেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। তিনি আরও বলেন, প্রতি মাসেই রেমিট্যান্স বাড়ছে এবং বাড়তেই থাকবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রেমিট্যান্সের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের এ অর্জন দিন দিন বেড়েই চলছে। আমাদের প্রত্যাশা, এটি আরও বাড়বে। এ বিষয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কাউকে হয়রানি করা হয় না, সময় মতো এর উপকারভোগীর হাতে পৌঁছে যায়। যে কারণে এটি দিন দিন বেড়েই চলছে এবং বাড়তেই থাকবে, ইনশাআল্লাহ।’

এছাড়াও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি মন্তব্য করেন, এইসব গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রভাবে রেমিট্যান্স বাড়ছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, করোনার মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সর্বশেষ মার্চে প্রবাসীরা ১৯১ কোটি মার্কিন ডলারের (১.৯১ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকার হিসাবে প্রায় ১৬ হাজার কোটি।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়