ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৩৬, ২ এপ্রিল ২০২১

স্বাস্থ্যের এডিজি নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

ডা. নাসিমা সুলতানা

ডা. নাসিমা সুলতানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক  ডা. নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম।’

‘মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন’ যোগ করেন অধ্যাপক নাসিমা সুলতানা।

করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে ব্রিফ করতেন ডা. নাসিমা সুলতানা। যদিও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমও করোনায় আক্রান্ত। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়