ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫১, ২ এপ্রিল ২০২১

আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসের টিমের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসের টিমের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সকালে ধানমন্ডির নিজ বাসভবনে এ প্রশিক্ষণ নেন  স্বরাষ্ট্রমন্ত্রী। মহড়ায় মন্ত্রীর স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস‍্য এবং বাসভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি টিম মহড়া পরিচালনা করেন। দুই ঘণ্টাব্যাপী চলা মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর পদ্ধতি এবং হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ আগুনের বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়