নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:২৬, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:২৬, ২ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২ এপ্রিল) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন লেবেল আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রুহুল কবির রিজভীর করোনা শনাক্ত হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৩১ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে। গত দুই দিন তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) আইসিইউতে নেয়া হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























