ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০০, ২ এপ্রিল ২০২১

বায়তুল মোকাররমের সামনে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

হেফাজতের বিক্ষোভ সমাবেশ

হেফাজতের বিক্ষোভ সমাবেশ

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

সমাবেশে হেফজতের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব।

সমাবেশে তিনি বলেন, গ্রেফতার আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে কোনো পুরুষ থাকতে পারছেন না। কিন্তু প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে না। উল্টো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার-হয়রানি করা হচ্ছে।

জুনায়েদ আল হাবিব বলেন, ‘যিনি মাদরাসায় হামলা করলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল মারলেন, গুলি করে মানুষ হত্যা করলেন; তাদের কিছুই হচ্ছে না। মোকতাদির এমপি ও তার বাহিনী অবাধে ঘুরছে। আমরা তার গ্রেফতার চাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘করোনা আতঙ্কের কথা বলে এখন মাদরাসা বন্ধের পায়তারা চলছে। গত রমজানের মতো তারাবি ও নামাজ বন্ধের পায়তারা চলছে। এ দফায় এমন করা হলে কঠোর আন্দোলন হবে। ধর্মপ্রাণদের জুজু বুড়ির (করোনা) ভয় দেখিয়ে লাভ নেই।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক, সহকারী মহাসচিব সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির আব্দুল রব প্রমুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়