ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৫, ২ এপ্রিল ২০২১

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান করোনায় আক্রান্ত

মো. আবদুল মান্নান

মো. আবদুল মান্নান

করোনাভাইরাসে আক্রান্ত হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম।’

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. মো. রেহান উদ্দিন বলেন, ‘তিনি (স্বাস্থ্য সেবা সচিব) কেবিনে ভর্তি আছেন। এখন তার তেমন কোনো জটিলতা নেই।’

জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়