ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:২০, ২ এপ্রিল ২০২১

করোনার প্রভাবে গণপরিবহন সংকট, সড়কে নামছে ৬০ দ্বিতল বাস

বিআরটিসি’র বাস

বিআরটিসি’র বাস

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়া হয়েছে। এতে যাত্রীদের থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়া হচ্ছে। কিন্তু গত দু-তিনদিন ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ৬০টি দ্বিতল বাস নামানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। 

শুক্রবার বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন রুটের ছয় শতাধিক বিআরটিসি বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মত বিআরটিসি বাস অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। নির্ধারিত সময়ে অফিস বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে বিআরটিসি’র বাসগুলোও ডিপোতে অলস পড়ে আছে। এসব বাস অতিরিক্ত হিসেবে নগরীতে নামানো হবে।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে এসব বাস রাস্তায় নামাচ্ছি। ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৬টি ডাবল ডেকার বাস এরই মধ্যে নামানো হয়েছে। রোববার আরো ২৪টি বাস নামানো হবে। সব মিলিয়ে ৬০টি বাসের ব্যবস্থা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়