ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৮, ২ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:০৮, ২ এপ্রিল ২০২১

ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন পশ্চিমা বিশ্বের কূটনীতিকেরা

ভাসানচর

ভাসানচর

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য তৈরি করা সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনে শনিবার সেখানে যাচ্ছেন পশ্চিমা বিশ্বের কূটনীতিকেরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থাসহ যে বিপুল সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে, তা দেখাতেই পশ্চিমা দেশের কূটনীতিকদের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে।

ভাসানচরে এটিই হবে তাদের প্রথম সফর। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের প্রতিনিধিরা রয়েছেন।

এর আগে, গত মাসে জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শনে যান। এরও আগে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। 

করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন কূটনীতিকেরা। এর ফলে ভাসানচর নিয়ে কূটনীতিকদের ভুল ধারণার অবসান হবে বলেও আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়