ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১১, ২ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:১৩, ২ এপ্রিল ২০২১

করোনা মোকাবিলায় জাপানের কাছে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

করোনা মোকাবিলাসহ ছয়টি প্রকল্পের জন্য জাপানের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তবে জাপান কী পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করবে, তা এখনও ঠিক হয়নি।

শুক্রবার (২ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাপান অধিশাখার যুগ্ম সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক এসব তথ্য জানিয়েছেন।

জাপানের কাছে যে ৬টি প্রকল্পে সাহআয্য চাওয়া হয়েছে সেগুলো হলো- ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন ১ (সেকেন্ড ট্রান্স), ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন ৬, মাতারবাড়ি কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট, সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং হেলথ সেক্টর ডেভেলপমেন্ট পলিসি লোন। পাশাপাশি করোনা মোকাবিলায়ও ঋণ সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে ইআরডির জাপান অধিশাখার যুগ্ম সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক বলেন, ‘জাপানের পরবর্তী ওডিএ প্যাকেজে ছয়টি প্রকল্পে বিনিয়োগের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এই ছয় প্রকল্পের জন্য কত টাকা দেবে তা এখন বলা যাচ্ছে না। অর্থের পরিমাণ জাপান সরকার নির্ধারণ করবে।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়