ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৩, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:২৬, ৩ এপ্রিল ২০২১

বন বিভাগের আওতাধীন সব পর্যটন কেন্দ্র বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বন বিভাগের আওতাধীন গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও সুন্দরবনসহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য এসব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

শুক্রবার বন বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বন অধিদফতরের উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় জানিয়েছেন, শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাফারি পার্কসহ বন বিভাগের সব পর্যটন পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বন অধিদফতর। ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, বন বিভাগের আওতায় দেশে ৪৯টি স্থানে ইকোট্যুরিজম পরিচালিত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়