ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৩, ৩ এপ্রিল ২০২১

দেশে বইছে তাপপ্রবাহ, সাগরে নিম্নচাপ

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩ এপ্রিল) সকালে এক পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়