নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:১২, ৩ এপ্রিল ২০২১
‘লকডাউনে বইমেলা চলবে কিনা সেই সিদ্ধান্ত সরকারের’
করোনাকালে বইমেলা
দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে দেশব্যাপী লকডাউন জারি করা হতে পারে। এ পরিস্থিতিতে চলমান একুশে বইমেলা নিয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, “সোমবার থেকে লকডাউন দেওয়া হচ্ছে, এটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এখনো সরকারের কোনো সিদ্ধান্তের চিঠি আমাদের হাতে আসেনি।”
আরও বলেন, “আমি সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। লকডাউনের চিঠি আমাদের হাতে এখনো আসেনি। লকডাউনে কী কী খোলা থাকবে, কী কী বন্ধ থাকবে— সেটা সরকারের সিদ্ধান্ত। সরকার যদি বইমেলা বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে বইমেলা বন্ধ থাকবে। লকডাউনে সরকার যদি বইমেলা খোলা রাখতে বলে, তবে আমরা খোলা রাখবো।”
সরকারের সিদ্ধান্ত জানার পর বইমেলার ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন হাবীবুল্লাহ সিরাজী।
প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিলম্ব হয়েছে। ১৮ মার্চ শুরু হওয়া মেলা শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত বুধবার থেকে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়। মাত্র সাড়ে ৩ ঘণ্টায় কমিয়ে আনা হয় মেলার সময়।
অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এর মূল থিম ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























