নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৬, ৩ এপ্রিল ২০২১
করোনা: ৫৬৮৩ জন শনাক্তের দিনে মৃত্যু ৫৮
ফাইল ছবি
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ হাজার ৬৮৩ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৫৮ জন।
শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।
দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৪৮ টি। দেশে একদিনে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ।
গত একদিনে আরও ২ হাজার ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৫৫ জন দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখেছিল বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























