নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৩, ৩ এপ্রিল ২০২১
রিসোর্টে নারীসহ অবরুদ্ধ মাওলানা মামুনুল হক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটক করে পুলিশে খবর দিয়েছেন স্থানীয়রা। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।
শনিবার (৩ এপ্রিল) উপজেলার রয়েল রিসোর্টে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তবিদুর রহমান।
বর্তমানে স্থানীয় প্রশাসন মামুনুক হককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে ।
মামুনুলকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও এসেছে আইনিউজে হাতে তাতে শুনা যায়, মামুনুল দাবি করেছেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী, তিনি দুই বছর আগে বিয়ে করেছন।
তবে ক্রমাগত প্রশ্নের মুখে প্রায়ই নিরব থাকেন মামুনুল
প্রশ্ন: আপনার কী হয়?
মামনুল: আমার ওয়াইফ। আমি তাকে বিয়ে করেছি। শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি।
প্রশ্ন: কবে বিয়ে করছেন? বিয়ে করলে রয়্যাল রিসোর্টে কেন আসবেন সময় কাটাতে?
মামুনুল: বিয়ে করেছি, প্রমাণ আছে সাক্ষী আছে।
প্রশ্ন: কয় বছর আগে বিয়ে করেছেন?
মামুনুল: দুই বছর আগে।
প্রশ্ন: দুই বছর আগে বিয়ে করলে সময় কাটাতে রয়্যাল রিসোর্টে কেন আসছেন?
মামুনুল: আমি বেড়াইতে আসছি।
প্রশ্ন: আপনার ওয়াইফের নাম কী?
মামুনুল: আমিনা তাইয়্যেবা।
প্রশ্ন: উনার বাড়ি কই?
মামুনুল: কিছুই বলব না।
প্রশ্ন: আপনি আকাম করবেন, আর আমাদের কিছু বলবেন না, সেটা তো হবে না।
মামুনুল: আল্লাহর কসম আমি আকাম করি নাই।
প্রশ্ন: আপনি আসছেন কখন এখানে?
মামুনুল: আমি আসছি দুপুর দুইটায়।
প্রশ্ন: এখানে কোথায় আসছেন?
মামুনুল: আমি সোনারগাঁওয়ে বেড়াতে আসছিলাম।
প্রশ্ন: আপনি যে এখানে আসছিলেন সেটা ওলামায়ে একরাম কেউ জানে?
মামুনুল: না, আমি কারও সঙ্গে দেখা করে আসি নাই। আমি যেখানেই যাই মানুষজন ভিড় করে সেজন্য একটু আলাদাভাবে আসছি।
প্রশ্ন: আপনি দেশের এই পরিস্থিতির মধ্যে এখানে কেন?
মামুনুল: কথা নেই।
প্রশ্ন: আপনারা দেশটারে জ্বালায়ালাইসেন, হুজুর হয়ে কেমনে সহিংসতা করেন?
মামুনুল: সে আমার বিবাহিতা স্ত্রী, সে আমার বিবাহিত স্ত্রী… আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব
প্রশ্ন: আমাদের বিরুদ্ধে নেবেন?
মামুনুল: যে দুর্ব্যবহার করতেছেন আমার সঙ্গে।
প্রশ্ন: আপনার ওয়াইফ যদি নিয়া আসেন আপনি বুক ফুলায়া কথা বলবেন। আপনি কেন পালায়া যাইতে চাইছিলেন?
মামুনুল: (চুপ থেকে) আপনারা সবাই দুর্ব্যবহার করতেছেন।
প্রশ্ন: আপনি কেন পালায়া যাইতে চাইছেন?
মামুনুল: চুপ
প্রশ্ন: আপনি উত্তর দেন
মামুনুল: চুপ
প্রশ্ন: যে মেয়েটাকে আপনার সঙ্গে দেখলাম সে তো আপনার বয়সের সঙ্গে ম্যাচ খায় না।
মামুনুল: (বিয়ের) প্রমাণ আছে, প্রমাণ আছে বললাম তো।
প্রশ্ন: আপনার কাছে কী প্রমাণ আছে?
মামুনুল: আমি বললাম তো শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি। আমার বিবাহিতা স্ত্রী, বললাম তো। আমার বিবাহিতা স্ত্রী সে, আর কোনো কথা আছে। আমি কসম করে বলতাছি, আমি আল্লাহর নামে শপথ করছি।
প্রশ্ন: আপনি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছেন
মামুনুল: অরাজকতার কথা কন কেন? অরাজকতার সঙ্গে এইটার কী সম্পর্ক।
ভিডিও লিংক : https://www.facebook.com/eyenewsmedia/videos/357568368889331
আলোচিত মামুনুল হক
সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মামুনুল হক। তিনি হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব। মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে।
গত বছরের (২০২০ সাল) শেষ দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে সমালোচিত হন মামুনুল হক। তখন চট্টগ্রামের হাটহাজারীতে একটি সমাবেশে তার উপস্থিত হওয়ার কথা থাকলেও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো তার বিরোধিতা করে। বিরোধিতার মুখে মামুনুল হাটহাজারীতে গেলেও সমাবেশে অংশ নেননি। এর পরের কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় তার বেশ কয়েকটি সমাবেশ স্থগিত হয়ে যায়।
সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায়ও আলোচিত মাওলানা মামুনুল হক।
সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করেন হেফাজত নেতা মামুনুল হক। এ নিয়ে হেফাজতের পক্ষ থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ করা হয়। মোদি এই বিরোধিতার ক্ষেত্রেও একটা সময় পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন মামুনুল হক।
২০২০ সালের ১০ অক্টোবর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নির্বাচিত হন। ওই বছরেরই ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পান তিনি, ২৬ ডিসেম্বর তাকে হেফাজতের ঢাকা মহানগরীর মহাসচিবের দায়িত্বও দেওয়া হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























