Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ২০:০২, ৩ এপ্রিল ২০২১

রিসোর্টে নারীসহ অবরুদ্ধ মামুনুল হক: চলছে জিজ্ঞাসাবাদ

বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক হোটেলে নারীসহ অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। পরে তাৎক্ষণিকভাবে র‍্যাব-১১, পুলিশ ও প্রশাসনের মানুষজন ঘটনাস্থলে হাজির হয়েছেন।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, আল্লামা মামুনুল হক আজ দুপুরে সোনারগাঁয়ের তিনতারকা হোটেল রয়েল রিসোর্টে একজন নারীসহ প্রবেশ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা হাজির হয়ে তাকে আটক করে এবং তার সঙ্গে নারীর পরিচয় জানতে চান। তিনি এর উত্তর দিতে না পারায় এলাকাবাসী তাকে ঘিরে রাখে।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে থাকা নারী তার বিবাহিত স্ত্রী। তিনি তাকে দুই বছর যাবত বিয়ে করেছেন। 

খবর পেয়ে র‍্যাব-১১ এএসপি জসিমউদ্দিন চৌধুরী পিপিএম, পুলিশের এএসপি, সহকারি কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থলে হাজির হয়েছেন। তারা মহিলার পরিচয় নিশ্চিত হতে কথা বলছেন।

[আইনিউজের ফেসবুক পেইজে মামুনুল হককে আটকের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন]

সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তিনি গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়