ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ২২:১৩, ৩ এপ্রিল ২০২১

করোনা: দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

শনিবার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিন সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। সরকার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ নোটিশ জারি করবে।

এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়