ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৪০, ৩ এপ্রিল ২০২১

লকডাউনে ব্যাংক লেনদেন কীভাবে চলবে, জানা যাবে রোববার

ব্যাংক। ফাইল ছবি

ব্যাংক। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন জারি করতে চলেছে সরকার। এর প্রভাবে এরই মধ্যে নৌযান, অভ্যন্তরীণ রুটে বিমান এবং যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংক খাতে কীভাবে লেনদেন চলবে তা জানা যাবে রোববার (৪ এপ্রিল)।

এ বিষয়ে শনিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লকডাউনের বিষয়টি সরকার ছুটির দিনে ঘোষণা করেছে। শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। 

উল্লেখ্য, দেশে সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার এমনটাই জানিয়েছেন।

এ সাতদিনের লকডাউনে শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মানার শর্তে কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

লকডাউন ঘোষণার প্রস্তাব শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে রোববার সকালের দিকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়