ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৮, ৪ এপ্রিল ২০২১

লকডাউনে বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বইমেলা

করোনাকালে বইমেলা

করোনাকালে বইমেলা

দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এসময় প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একুশে বইমেলা চলবে।

সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে রোববার (৪ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকারের লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলার কার্যক্রম চলমান রাখার অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা দেয়া হলো।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিলম্ব হয়েছে। ১৮ মার্চ শুরু হওয়া মেলা শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল।

অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এর মূল থিম ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়