নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৮, ৪ এপ্রিল ২০২১
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিজিএমইএ নির্বাচন
বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন
দেশে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন।
ঢাকায় রোববার (৩ এপ্রিল) সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। এছাড়া চট্টগ্রামে বিজিএমইএর নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেল থেকে ৩৫ পরিচালক পদে দ্বিবার্ষিক এ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৭০ জন। সংগঠনের মোট ২ হাজার ৩১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ঢাকা অঞ্চল থেকে ১ হাজার ৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ৪৬১ জন।
ভোটাররা ঢাকা অঞ্চল থেকে ২৭ জন এবং চট্টগ্রাম থেকে ৮ জন পরিচালক নির্বাচন করবেন। পরিচালকরা ১ জন সভাপতি, ঢাকা থেকে ৫ জন সহসভাপতি এবং চট্টগ্রাম থেকে ২ জন সহসভাপতি নির্বাচিত করবেন। আগামী ২০ এপ্রিল নতুন পর্ষদ দায়িত্বভার গ্রহণ করবে।
সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে লড়ছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সহসভাপতি ফারুক হাসান এবং ফোরামের সভাপতি প্রার্থী হান্নান গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সহসভাপতি এ বি এম সামছুদ্দিন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























