ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:১২, ৪ এপ্রিল ২০২১

স্বাস্থ্যের নতুন সচিব লোকমান হোসেন মিয়া

মো. লোকমান হোসেন মিয়া

মো. লোকমান হোসেন মিয়া

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. লোকমান হোসেন মিয়া। তিনি সচিব আব্দুল মান্নানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আর আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

একই সঙ্গে সুরক্ষা সেবা বিভাগের সচিব হয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন। আর শনিবার (৩ এপ্রিল) অবসরোত্তর ছুটিতে গেছেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান।

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়