নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫৩, ৪ এপ্রিল ২০২১
লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের অবরোধ
সংগৃহীত ছবি
স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবি জানিয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যবসায়ীরা।
রোববার (৪ এপ্রিল) বিকেল ৩টায় নিউমার্কেট এলাকায় এই বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এই সময় মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। রাজধানীর নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবি জানায়।
বিকেল ৩টায় চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমন্ডি হকার্স মার্কেটসহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ব্যবসায়ীরা ‘লকডাউন মানি না, মার্কেট খোলা চাই’ স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আগামী ৭দিনের জন্য সারাদেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সাত দিন কঠোরভাবে কিছু নিষেধাজ্ঞা মানার বাধ্যবাধকতা রয়েছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।
এক ভিডিওবার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, দুই-তিনদিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার জন্য সরকার চিন্তা করছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
- [আরও পড়ুন: লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্পকারখানা]
উল্লেখ্য, গত ২৯ মার্চ করোনাভাইরাসের এই ‘দ্বিতীয় দফা’য় আক্রমণ ঠেকাতে নাগরিকদের জন্য কিছু বিষয়ে কড়াকড়ি বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা চূড়ান্ত করেছে সরকার।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























