ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৩১, ৪ এপ্রিল ২০২১

লকডাউনের আওতায় থাকবে না যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ সাত হাজার ছাড়িয়েছে। সংক্রমণের এই হার রোধে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার।

রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে লকডাউনের আওতায় কারা বা কোন প্রতিষ্ঠান থাকবে না তা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বিদেশগামী বা বিদেশ ফেরত ব্যক্তিদের লকডাউন বাইরে রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস বা জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, সেখানকার কর্মচারী ও যানবাহন এ লকডাউনের বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্বশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবল স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা-নেওয়া করতে পারবে। 

লকডাউনে শিল্প-কলকারখানা ও নির্মাণ কাজ চালু থাকবে। শিল্প-কলকারখানার শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃক শিল্প-কলকারখানা এলাকায় নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাদের শ্রমিকদের ফিল্ড হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়