ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ২১:০৮, ৪ এপ্রিল ২০২১

৬ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ৬ বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোয় কালবৈশাখীর পূর্বাভাসের কথা জানানো হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূবার্ভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়