নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫২, ৫ এপ্রিল ২০২১
করোনা পজিটিভ হলে বাড়িতে লাল পতাকা উড়াবেন: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
যারা করোনা পজেটিভ হবেন তাদের বাড়িতে লাল পতাকা উড়াতে হবে এবং হোম কোয়ারেন্টাইন করতে হবে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।
রোববার (৪ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনাভাইরাসজনিত রোগ কোভিড- ১৯ এর বিস্তার রোধে শর্ত সাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের উপর আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জানুয়ারি থেকে বলে এসেছিলাম বেপরোয়া চলাচল না করার জন্য। কিন্ত মানুষের মধ্যে করোনা নিয়ে ডেমকেয়ার ভাব দেখা দিয়েছিলো। বিনোদনকেন্দ্র, সমুদ্র সৈকত, সামাজিক অনুষ্ঠান, বিয়েসাদি ও রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় দেশে আজ করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
তিনি বলেন, আমার আগে ভালো ছিলাম এখন খারাপ আবস্থায় আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধে শর্ত সাপেক্ষে ১৮টি নিদের্শনা দিয়েছেন। এই নির্দেশনা সকলকেই মানতে হবে। নির্দেশনা শিথিল করার কোন সুযোগ নেই। জনগণকে নির্দেশনা মানানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা যথাযথ ভাবে পালন করলে আমরা আবারও করোনা ভাইরাস নিয়ন্ত্রনের মধ্যে নিয়ে আসতে পারবো।
এছাড়া যারা করোনা পজেটিভ হবেন তাদের বাড়িতে লাল পতাকা উড়াতে হবে এবং হোম কোয়ারেন্টাইন করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে করোনাভাইরাস বিস্তার রোধে ১৮ নির্দেশিকার উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কাউন্সিলর তছলিম হৃদয়, শহর বনিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্টু, বস্ত্র মালিক সমিতির অনুপ সাহা, মাইক্রোবাস সমিতির সভাপতি মাহিদুল ইসলাম প্রমুখ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























