নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:০৯, ৫ এপ্রিল ২০২১
চলবে আদালত, বিচারকরা কর্মস্থল ত্যাগ করবেন না
করোনা পরিস্থিতি বিবেচনায় বিচারিক আদালতের কার্যক্রম সীমিতকরণ করা হলেও বিচারকসহ সংশ্লিষ্টদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
রবিবার (৪ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এটি জারি করা হয়।
এতে বলা হয়েছে, ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত কোনো বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারী তার কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
এ প্রজ্ঞোপনে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।
সারাদেশে করোনার দ্বিতীয় দফায় আক্রমণ চলছে। আর সংক্রমণের এ হার নিয়ন্ত্রণে আনতে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।
শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
সেতুমন্ত্রী তার প্রেস ব্রিফিংয়ে জানান এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
- [আরও পড়ুন: লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্পকারখানা]
উল্লেখ্য, গত ২৯ মার্চ করোনাভাইরাসের এই ‘দ্বিতীয় দফা’য় আক্রমণ ঠেকাতে নাগরিকদের জন্য কিছু বিষয়ে কড়াকড়ি বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা চূড়ান্ত করেছে সরকার।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























