নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৯, ৫ এপ্রিল ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসচাপায় ২১ পুলিশ সদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে ছয়জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের রিকুইজিশন করা পুলিশ সদস্য ভর্তি দুটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া শহরবাইপাস কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে দায়িত্ব পালন করছিলো। এসময় বিপরীত দিকে থেকে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পুলিশের ২১ সদস্য আহত হন।
ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ১৯ জনের নাম পাওয়া গেছে। আহতরা হলেন, শাকিল আহম্মেদ (২১), নাসিম (২১),শওকত (২৫), জহিরুল (২০), রায়হান (২৫), বুলবুল (২২), মকুবল (৫৮), রাব্বী (২২), আলামিন (২২), হৃদয় (২৩), মো. ইউসুফ আলী শরিফুল (২৫), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), হাসিবুল (২৫), বেলায়েত হোসেন (৫৬) ও সুজন (২৩)।
সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল রেজা বলেন, “বাসটি অন্যায়ভাবে সাইড লাইন অতিক্রম করে পুলিশের পরপর থাকা দুটি পিকআপ ভ্যানকে আঘাত করেছে। এতে আমাদের ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপসহ বাস এবং তার চালককে আটক করা হয়েছে।”
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























