ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৪১, ৫ এপ্রিল ২০২১

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত নাসিমপুত্র জয়

তানভীর শাকিল জয়

তানভীর শাকিল জয়

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ সদর আংশিক-কাজিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে।

সোমবার সকালে তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো. মিন্টু জানান, তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রাম শেষে শনিবার ঢাকায় ফেরেন। উপসর্গ দেখা দিলে রোববার তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।

তানভীর শাকিল জয় এখন ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন। সামান্য গলা ব্যথা ছাড়া তার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই।

জানা গেছে, এমপি তানভীর শাকিল জয় প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। এ ছাড়া এর আগেও একবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়